রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ বাগেরহাটে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছে ধাক্কা, আহত অন্তত ২৫ টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু গোপালগঞ্জে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬, ৭.২২ পিএম
  • ৭০ Time View
92

মাদারীপুর প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবিতে আজ রবিবার (৭ জুন) জেলা শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর।

এখনই জলবায়ু পদক্ষেপের সময় (Now For Climate)’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মানববন্ধনে সনাক সদস্য, ইয়েস গ্রুপ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০ জন নাগরিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে নারী সদস্য ছিলেন উল্লেখযোগ্য।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং পরিবেশ দূষণের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, পরিবেশবান্ধব নীতি গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, প্রযুক্তিগত সক্ষমতা ও নীতিগত সমন্বয়ের ঘাটতি রয়েছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা আইন বাস্তবায়নে দুর্বলতা, অবৈধ দখল, নদী ও জলাভূমি দূষণ, বনভূমি উজাড় এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা পরিবেশ সংকটকে আরও জটিল করে তুলছে।

সনাকের সভাপতি খান মোঃ শহীদ বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটি কার্যকর সমাধান হতে পারে। কার্বন নিঃসরণ কমানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইন ও নীতিমালাকে যুগোপযোগী করতে হবে। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব বিনিয়োগে উৎসাহ প্রদান জরুরি।

মানববন্ধন থেকে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে,জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের জন্য সমন্বিত জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক হ্রাস, স্থানীয়ভাবে প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ আদালত আইন সংশোধন, পরিবেশবিষয়ক অপরাধে আইন প্রয়োগ জোরদার, জলাভূমি ও বনভূমি রক্ষা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও জ্বালানি খাতে দুর্নীতি প্রতিরোধ।কর্মসূচি শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রণীত সচেতনতামূলক লিফলেট ও সুপারিশপত্র বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION