শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রচণ্ড গরমে জীবন ঝুঁকিতে: হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক, আগে শরীর কী সংকেত দেয় প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়? কোটালীপাড়ায় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্ষোভ গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫ গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় ১১ বছরের স্কুলছাত্র নিহত গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ৬০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট বাগেরহাটের খানজাহান আলী মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে শিশু নিহত! নিরাপত্তা জোরদারের দাবি গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু। কোটালীপাড়ায় চোর আটকের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর; আহত ২০

কোটালীপাড়ায় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭.২৪ পিএম
  • ৩৯ Time View
50

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অপারেশনের সময় লাবনী খানম (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার মুনা জেনারেল হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাবনী খানম উপজেলার শুয়াগ্রামের ইউসুফ হাওলাদারের স্ত্রী।

জানাগেছে, সকালেই সন্তার প্রসবের জন্য অপারেশনের জন্য মুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন লাবনী খানম। ভর্তির পর দুপুরের দিকে ডাঃ অরুপ রতন ও ডাঃ শর্মিষ্ঠা বাইন তাকে অপারেশন করেন। অপারেশনের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

রোগী মৃত্যুর ঘটনায় ডাঃ অরুপ রতন বলেন, অপারেশনকালীন সময়ে রোগীর রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। আমরা চেষ্টা করেছি শিশু সন্তানকে বাঁচাতে, তবে মা লাবনীকে রক্ষা করতে পারিনি।

লাবনী খানের স্বামী ইউসুফ হাওলাদার বলেন, আমার স্ত্রীর কোনো পূর্বরোগ ছিল না। সে সন্তার জন্ম দেয়ার জন্য সুস্থভাবে অপারেশন করতে গিয়েছিল। তারপরও এই ঘটনা কেন ঘটলো, তা বুঝতে পারছি না।নিশ্চিয়ই ডাঃক্তার ভুল চিকিৎসার জন্য এমন হয়েছে। এর সুষ্টু তদন্ত দরকার।এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION