রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় ১১ বছরের স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭.১৬ পিএম
  • ১৪১ Time View
157

কালের খবরঃ

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার নামে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ঘটনাস্থলে সোলায়মান শিকদার রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অটোরিকশার ধাক্কায়  সে সড়কের উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোলায়মান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আফতাব জিলানী বলেন, গুরুতর আহত হয়ে শিশুটি হাসপাতালে আসে। তাকে কিছু সময় চিকিৎসা দেয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান বলেন, আমাদের কাছে এমন কোন খবর নেই। দুর্ঘটনায় আহত রোগী মারা গেলে হাসপাতাল আমাদের অবহিত করে থাকে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু জানিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION