মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু। কোটালীপাড়ায় চোর আটকের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর; আহত ২০ গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক এবার গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১.১৪ পিএম
  • ১ Time View
3

কালের খবরঃ

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়  প্রীতম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এ নিয়ে  জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাড়ালো ০৪ জনে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে  গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গত সোমবার(১ জুন) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।উল্লেখ্য, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী  ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী  ৯৬৯ জন এবং গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয় ভর্তি হয়েছে ১১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION