বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা মাদকের ব্যাপারে কোন ছাড় নেই-এমপি ডা. কে.এম বাবর

কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬.১৮ পিএম
  • ২০ Time View
32

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর কর্মশালা বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়গত বুধবার (২০ মে) বিকেলে উপজেলার একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাস। কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন মহালদার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান এবং ব্র্যাক সিডের টেরিটোরি সেলস অফিসার সুজিত মন্ডল বক্তব্য রাখেন। কর্মশালায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, স্থানীয় রিটেইলার কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিসহ ৬০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন

কর্মশালায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ফলে কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এসব ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে জৈব বালাইনাশক বর্তমানে নিরাপদ কার্যকর বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হলেও পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না এবং উপকারী পোকামাকড় জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে

বক্তারা আরও জানান, জৈব বালাইনাশক মাটির স্বাস্থ্য রক্ষা করে, ৎপাদন ব্যয় কমায় এবং বিষমুক্ত, নিরাপদ খাদ্য ৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION