কালের খবরঃ
গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা.কেএম বাবার বলেছেন, আমাদের অঞ্চলে মাদকের ছড়াছড়ি হাই স্কুলের ছেলেরাও মাদক খাওয়া শুরু করে দিয়েছেন।এসব চলবে না। মাদক যদি আপনার সন্তানও খায়। আমার সন্তানকে কোন ছাড় নেই। আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে।যারা নিয়মিত মাদক সেবন করে, বিক্রি করেন, তাদের বলে দেবেন।এই মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।
তিনি বলেন, আমি আমার ইউনিয়ন মাঝিগাতি থেকে মাদক নির্মূলের কাজ শুরু করতে চাই। ইতিমধ্যেই মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে।আমার ইউনিয়ন থেকে ৪ জনকে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী গ্রেপ্তার করেছে। মাদক সম্পর্কে আপনারা সচেতন হন, আপনার সন্তানকে বাঁচান। মাদক প্রতিরোধে আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদের সাথে থাকলে কেউ কিছু করতে পারবেনা। সে যে পরিবারের সন্তান হোক, যে বংশের সন্তান হোক, ভয় পাওয়ার কিছু নেই।
আজ রোববার(১৮ মে)দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মত বিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উত্তম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন খান ও প্রাক্তন ছাত্র মোঃ মহব্বত আলী খান।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা।
সংসদ সদস্য আরো বলেন, এ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি।এটি আমার বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার, আমি তা করবো।এছাড়া অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়টিকে জেলার মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
এরআগে বিদ্যালয়ে পৌছালে শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর পক্ষ থেকে এমপি ডা. কেএম বাবারকে স্বাগত জানানো হয়। ফুলের পাঁপড়ি ছিটিয়ে শ্লোগানে-শ্লোগানে শিক্ষার্থীরা তাকে বরণ করে নেন। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল-ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে সম্মানিত করেন।
Design & Developed By: JM IT SOLUTION