বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬, ১.১৯ পিএম
  • ৭১ Time View
84

কালের খবরঃ
গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মান্নান খান ও একই গ্রামের কামরুল খান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

গত রবিবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে  সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬) ও সবজি খান (৩০)। এছাড়া প্রতিপক্ষের আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত ইউপি সদস্য ছাব্বির হোসেন জানান, তার পিতা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে বাকিতে কেনাকাটা করতেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন। এ ঘটনায় তখন থানায় একটি মামলা করা হয়েছিল।

তিনি আরও জানান, ওই ঘটনার জের ধরে রবিবার প্রতিপক্ষের গামা, রুবেল, মোফাজ্জেল, শাহি, ইব্রাহিম, ফয়সাল ও কামরুলসহ ২০ থেকে ৩০ জন পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর এবং পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের অনেকেই দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে দেনা পরিশোধ করেননি বলেও অভিযোগ করেন তিনি।এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হননি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোঃ আনিসুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION