কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে
গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিন গভীর রাত সোয়া ৩টায় আলোচিত ধর্ষণ মামলার আসামী মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিষয়টি পুলিশের নজরে আসার সাথে সাথে রাত সাড়ে ১১টায় কাশিয়ানী থানায় একটি মামলা রুজু করা হয়। কাশিয়ানী থানায় মামলা নং ১৪, তারিখ ০৯/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু গত ৩ মে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। একই এলাকার বাসিন্দা কালাম শেখের ছেলে মোরসালিন শেখ ওরফে রাজু ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে সে গত ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পুকুরে গোসলের কথা বলে ভিকটিমকে ডেকে নিয়ে
যায় এবং নিজামকান্দি গ্রামের বাড়ির পুকুর পাড়ের পাশে কাবুলের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অজ্ঞান হলে আসামি পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ভিকটিম খালাকে বিষয়টি ঘটনা জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তি করান।
এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানকে আসামী গ্রেফতারের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
পরে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে গভীর রাতে কেরানীগঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করা হয়। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয় বলেও তিনি জানান।
Design & Developed By: JM IT SOLUTION