বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা

কোটালীপাড়ায় মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে, স্ত্রীসহ বাড়ি ফিরলেন প্রবাসী মিলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬.০৮ পিএম
  • ১৭৯ Time View
237

কোটালীপাড়া প্রতিনিধিঃ
মায়ের ইচ্ছা পূরণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেন প্রবাসী মিলন মধুআজ রবিবার বার দুপুরে উপজেলার নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার অবতরণ করে। সময় মিলন মধু তার স্ত্রীকে নিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসেন। সঙ্গে ছিলেন তার মা ললিতা মধু

হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে বাজনা বাজিয়ে ফুল ছিটিয়ে আত্মীয়স্বজন এলাকাবাসী তাদের স্বাগত জানানমিলন মধু স্থানীয় নারকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে জর্ডানে অবস্থান করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেনএর আগে গত শুক্রবার একই স্থান থেকে হেলিকপ্টারে চড়ে মিলন মধু মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান। বিয়ের কনে প্রেরণা সরকার, তিনি ওই গ্রামের পলাশ সরকারের মেয়ে একজন কলেজছাত্রীপ্রবাসী মিলন মধু জানান, পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “আমি দীর্ঘ ১৩ বছর ধরে জর্ডানে আছি। আমরা তিন ভাই এক বোনের মধ্যে আমি সবার ছোট। আমার মা চেয়েছিলেন, আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বিয়ে করতে যাই। আজ আবার মাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলাম। আগামীকাল সোমবার বৌভাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে।

মিলন মধুর মা ললিতা মধু বলেন, “আমার ইচ্ছা পূরণ হয়েছে। ছেলে আজ হেলিকপ্টারে চড়ে বৌমাকে নিয়ে বাড়ি ফিরেছেএতে আমি খুব খুশি। আমি আমার ছেলে বৌমার জন্য সবার কাছে দোয়া চাই।এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, “মিলন আমার ভাতিজা। তার মায়ের ইচ্ছা পূরণে সে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে বৌ নিয়ে এসেছে। আমাদের এলাকায় এমন আয়োজন এই প্রথম।নারকেলবাড়ী গ্রামের গৃহবধূ রহিমা বেগম বলেন, “এটি আমাদের কাছে রাজকীয় বিয়ে মনে হয়েছে। কয়েক দিন আগে হেলিকপ্টারে বিয়ে করতে গেছে, আবার একইভাবে বৌ নিয়ে ফিরে এসেছেএটা খুবই ব্যতিক্রম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION