বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত

গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২.০৬ পিএম
  • ১০০ Time View
118

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে পৃথক ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এবং দুপুরে কাশিয়ানী রেলস্টেশন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর তার মরদেহ মহাসড়কের পাশে  পড়ে থাকে। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে, দুপুরে কাশিয়ানী রেলস্টেশন এলাকায় স্থানীয়রা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION