রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জেরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ গোপালগঞ্জে ১লক্ষ ২১ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা মাদকমুক্ত সমাজ গঠনের তাগিদ – এমপি এস এম জিলানী টুঙ্গিপাড়ায় হাতুড়ি পেটায় বিধবা নারীর নিহতের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা সাময়িক বহিস্কার মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী

কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জেরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭.৪১ পিএম
  • ২১ Time View
44

 কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মনোতোষ ঘটক(৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।আজ রবিবার বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মনোতোষ ঘটক খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে,খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জেরে আজ  রবিবার বিকেলে মনোতোষ ঘটক ও গৌরাঙ্গ ঘটকের কথা কাটাকাটি হয়।কাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করে।

এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হয়।গুরুতর আহত মনোতোষকে পরিবারের লোকজন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রতিবেশী তন্ময় ঘটক বলেন, বিকেলে মনোতোষ ঘটকের সাথে জমিজমা নিয়ে গৌরাঙ্গ ঘটক ও স্ত্রী পুতুল ঘটকের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ের তাদের মাঝে হাতাহতি হলে মনোতোষ ঘটক মাটিতে পড়ে যায়।তাকে নিয়ে হাসপাতালে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জরুরী চিকিৎসক ডা.তমাল অধিকারী বলেন, মনোতোষ ঘটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে জানার জন্য গৌরাঙ্গ ঘটকের বাড়ীতে গিয়ে তাকে বা তার পরিবারে কাউকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এস আই উত্তম সেন বলেন,নিহতের পরিবারের লোকজন মৌখিক ভাবে হত্যার অভিযোগ করেছে।তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি।লিখিত অভিযোগ দিলে তদন্তপুর্বক মামলা গ্রহণ করা হবে।তবে লাশ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION