বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

মাদকমুক্ত সমাজ গঠনের তাগিদ – এমপি এস এম জিলানী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭.৪৯ পিএম
  • ২৬১ Time View
292

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী মাদক বিরোধী সমাবেশে অংশ গ্রহণ করেন।আজ শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর,সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের  সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।প্রয়োজনে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তা ছাড়া অভিভাবকদেরকেও আরো সচেতণ হতে হবে।

তিনি আরো বলেন,যুব সমাজ যাতে মাদকে আসক্ত না হয় তার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রসার ঘটাতে হবে। তা ছাড়া বেকার সমস্যা দূর করে যুব সমাজের জন্য কর্মসংস্থানের  সুযোগ করতে হবে।বর্তমান সরকার সে লক্ষে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION