রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এই মাসেই গোপালগঞ্জ- ঢাকা ট্রেন চালু হবে – ডাঃকেএম বাবর-এমপি কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত। দুই মাদকসেবী সাজা দিলেন ইউএনও কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ। দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত-১0 গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০.০১ পিএম
  • ২৬ Time View
43

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন,  মাদক প্রতিরোধ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আমাদেরকে মাদক প্রতিরোধ করতে হবে। এ জন্য মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রয়োজনে আমাদেরকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ শনিবার (১১ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দূর্গামন্দির চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে এমপি বা সংসদ সদস্য মনে করবেন না। আমি আপনাদের সেবক। আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমি এই সম্মানটুকু ধরে রাখতে চাই। আমি আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। আমাকে আপনাদের খুঁজতে হবে না। আমিই আপনাদের দ্বারে দ্বারে আসবো।আপনাদের কথা শুনবো।

উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগনকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি কথা দিয়ে ছিলাম, নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে আপনাদের কথা বলবো। আমি আমার কথা রেখেছি। সংসদে দাড়িয়ে আপনাদের কথা বলেছি। আগামীতেও আমি আপনাদের শান্তি ও নিরাপত্তার জন্য কথা বলবো।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, ইতোমধ্যে এলাকার উন্নয়নে আমি কাজ শুরু করেছি। তবে আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে মসজিদ, মন্দির, গীর্জা, কবরস্থান ও শশ্মানের উন্নয়নের কথা বলেছেন। এদিকে লক্ষ রেখেই আমি এলাকার উন্নয়ন করছি। পর্যায়ক্রমে এলাকার সকল প্রকার উন্নয়ন করা হবে।

এরপর সংসদ সদস্য এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION