কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত। দুই মাদকসেবী সাজা দিলেন ইউএনও
Reporter Name
Update Time :
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২.০৩ পিএম
১১৩
Time View
কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত। দুই মাদকসেবী সাজা দিলেন ইউএনও
কোটালীপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাদকসেবীকে সাজা দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।গতকাল শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে রাত ১ টায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক মাদক সেবসের অপরাধে পার্থ ঢালী( ২০) ও নারায়ণ ঢালী(২৫)কে ৬ মাস করে সাজা এবং ২ হাজার টাকা করে জরিমানা করেন।পার্থ ঢালী তালপুকুরিয়া গ্রামের প্রেমানন্দ ঢালী ও নারায়ণ ঢালী একই গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে।এরা দুজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।আমাদের এ ধরনের...
151
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাদকসেবীকে সাজা দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।গতকাল শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে রাত ১ টায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক মাদক সেবসের অপরাধে পার্থ ঢালী( ২০) ও নারায়ণ ঢালী(২৫)কে ৬ মাস করে সাজা এবং ২ হাজার টাকা করে জরিমানা করেন।পার্থ ঢালী তালপুকুরিয়া গ্রামের প্রেমানন্দ ঢালী ও নারায়ণ ঢালী একই গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে।এরা দুজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।