টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে এই দুই ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড ও চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলো গোপালগঞ্জের পিএম এন্টার প্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। তখন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল তেল মজুদের দায়ে মাসুদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে কৃষি বিপনন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে ডিজেল তেল মজুদ করা অপরাধ। তাই তাদের ৩০ জরিমানা টাকা জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে
Design & Developed By: JM IT SOLUTION