কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল পুকুরে লুকিয়ে রাখার অপরাধে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (০৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।জরিমানাকৃত তেল ব্যবসায়ী হলেন কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন।কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ জানান, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তেল ব্যবসায়ী আসমা বেগম ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল পুকুরে লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল তেল উদ্ধার করে। পরে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তেল ব্যবসায়ী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও বলেন, “তেলের মজুদ ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION