কালের খবরঃ
ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যিশুখ্রিষ্টের পুনরুত্থান উপলক্ষে আয়োজিত এই দিনে বিশেষ প্রার্থনা ও গির্জায় উপাসনার আয়োজন করা হয়।আজ রবিবার, গোপালগঞ্জ খ্রিষ্টান ফেলোশীপ শহরের ঘোষেরচর ব্যাপটিস্ট চার্চে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এদিন ভোর ৫টায় চার্চের ফাদার পাস্টর জিবেস্তা গমেজ প্রভাত প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করান। পরে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি স্বপন কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন খ্রিষ্টান ফোলোশীপের গোপালগঞ্জের সভাপতি শ্যামুয়েল এস বালা। পরে দুপুরে মর্ধাহৃভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। এসব অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সের অন্তত ছয়শ নারী পুরুষ অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION