বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার!স্ত্রীরও শ্বশুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সরকারি কমর্চারী কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬.৩৭ পিএম
  • ৫৩৪ Time View
190

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায়  লক্ষীপুর-০২ আসনের এমপি অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে দুপুর দেড়টায় গোপালগঞ্জ পৌরসভার শেখ ফজলুল করিম সেলিম মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য ও লক্ষীপুর-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। সংগঠনের সভাপতি মোঃ হেদায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।

উপদেষ্টা মোঃ লুৎফর রহমান খান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঁঞা, কার্যকরী সভাপতি শরীফ আবুল খায়ের,মোঃ ফরিদুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা,গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ কামরুল আলম ও সাধারণ সম্পাদক এস এম এনায়েত হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এসব কর্মসূচীতে কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও গোপালগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার পাঁচ শতাধিক  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION