মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮.০৩ পিএম
  • ১৯৮ Time View
oplus_2
244

কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে জ্বালনী তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় দুটি মিনি পাম্প মেশিনও জব্দ করা হয়।আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে ও বিকালে গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া ও মুকসুদপুর উপজেলা সদর বাজার এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স জানান, অবৈধভাবে জ্বালানী তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের পাচুড়িয়া
এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৫০০ লিটার জ¦ালানী তেল মজুত থাকার প্রমাণ পাওয়ায় মেসার্স গংগা মোটরসের মালিক অর্নব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোক্তাদের ভোগান্তি বাড়াতে এ ধরনের অবৈধ মজুত দায়ী। এসব অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, মুকসুদপুর সদর বাজার থেকে উপজেলাব্যাপী অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এসময় মুকসুদপুর সদর বাজারে অবৈধভাবে খোলা
বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ১১ ধারায় রইচ মিয়াকে ১০ হাজার টাকা এবং মাহাবুর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, উপজেলার বনগ্রাম বাজারে এলপিজি গ্যাস মজুদ করায় এলপিজি বিধিমালা ২০০৪ এর ২৬ (৬) ধারায় ব্যবসায়ী হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনুমোদন বিহীন দুটি মিনি পাম্প মেশিন জব্দ করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অনুমোদন বিহীন দুটি মিনি
পাম্প মেশিন জব্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে
এদিকে, প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তারা মনে করছেন,নিয়মিত তদারকি থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের প্রবণতা অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION