মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ২৫৫ Time View
283

কালের খবরঃ
গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়নের ভূইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি নছিমন এবং খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনের অজ্ঞাতনামা চালক নিহত হন।
দুর্ঘটনায় নছিমনে থাকা মাটি কাটা ড্রেজার মেশিনের পাঁচজন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পঠিয়েছে। তবে আহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাসুদ খান জানান, এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক আছে। নিহতের পরিচয় পাওয়ার বিষয়ে বিপিআই পুলিশকে কল করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION