মুকসুদপুর প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে রায়হান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ ) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশু রায়হান মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান,শিশু রায়হান প্রায় তিন বছর ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছিল।দুপুরে রায়হান অসাবধানতাবশতভাবে প্রতিবেশী কুটু শেখের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি দেখে আশপাশের অন্য শিশুরা চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করলেও ততক্ষণে পানিতে ডুবে রায়হানের মৃত্যু হয়।ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত...
34
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে রায়হান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ ) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশু রায়হান মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান,শিশু রায়হান প্রায় তিন বছর ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছিল।দুপুরে রায়হান অসাবধানতাবশতভাবে প্রতিবেশী কুটু শেখের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি দেখে আশপাশের অন্য শিশুরা চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করলেও ততক্ষণে পানিতে ডুবে রায়হানের মৃত্যু হয়।ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।