কালের খবরঃ
ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি আসছিলেন ফরিদপুরের সদরপুর ওজোপাডিকোর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম। বাড়ির কাছে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা গেয়ে প্রাণ হারান কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে শরীফুল ইসলাম (৩০)। আজ শনিবার (২১ মার্) সকাল ৮টার দিকে কোটালীপাড়া রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ফরিদপুরের সদরপুর ওজোপাডিকোর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন।
ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো)-এর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি কোটালীপাড়ার টুপুরিয়ায় যাচ্ছিলেন। এ সময় বৈকুণ্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Design & Developed By: JM IT SOLUTION