কোটালীপাড়া প্রতিদনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ নারী সদস্যসহ অন্তত ৬জন আহত হয়েছে। গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকালে উপজেলার মহুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের বিষ্ণুপদ দাস (৪৫), তার স্ত্রী মুক্তা দাস (৩০), মেয়ে সুস্মিতা দাস (১৫), বোন লিজা দাস (২৫), পরিমল দাস (৬৫) ও রেনু রানী দাস (৬০)।
আহতদের সূত্রে জানাগেছে, জমিজমা নিয়ে উপজেলার তারাশী গ্রামের বিষ্ণুপদ দাসের সাথে একই গ্রামের দিদাদুর ইসলাম দিদার দাড়িয়া ও তার ভাতিজা সুমন দাড়িয়ার সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে দিদাদুর ইসলাম দিদার দাড়িয়া, তার ভাতিজা সুমন দাড়িয়া ও তাদের লোকজন বিষ্ণুপদ দাসের বাড়ীতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে পরিমল দাস ও রেনু রানী দাস আহত হন।
পরে এ ঘটনায় শুক্রবার বিকালে বিষ্ণুপদ দাস ও তার পরিবারের সদস্যরা থানায় যাবার পথে উপজেলার মহুয়ার মোড়ে পৌঁছালে তাদের উপর হামলা চালায়। এতে বিষ্ণুপদ দাস, তার স্ত্রী মুক্তা দাস, মেয়ে সুস্মিতা দাস ও বোন লিজা দাস আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত মুক্তা দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত বিষ্ণুপদ দাস বলেন, আমি একটি জমি কিনলেও ওই জমি সহ আমার অন্য জমি দখল নিতে চায় দিদাদুর ইসলাম দিদার, তার ভাতিজা সুমনসহ তাদের লোকজন। এতে বাঁধা দিলে প্রায়ই সময় আমাদের উপর নিয্যাতন চালিয়ে আসছিল। বৃহস্পতিবা রাতে আমাদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লটু করে।তিনি আরো বলেন, বৃহস্পতিবারের ঘটনায় একটি অভিযোগ দেই থানায়। অভিযোগের বিষয়ে থানায় আসার সময় পথিমধ্যে মুহুয়ার মোড়ে পৌছালে আমাদের উপর আবারও হামলা চালিয়ে মারধর করে।এ ব্যাপারে ব্যক্তব্য নিতে দিদাদুর ইসলাম দিদার দাড়িয়ারকে ফোন করা হলেও অন্য কেউ রিসিভ করার তার বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION