বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬.৪৩ পিএম
  • ৩৪০ Time View
368

কালের খবরঃ

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ঈদের দিন সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ এর ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ২০ মিনিটে শহরের থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে।

তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এছাড়া আধা ঘন্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক  ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নিবেন। পরে জামাতে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত একটি ঈদগাহ রয়েছে। ঈদের নামজ আদায়ের জন্য ইতিমধ্যে ময়দানটি প্রস্তুতির কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION