রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি

গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯.৫৫ পিএম
  • ১৬১ Time View
174

কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো এক শিশু। আজ মঙ্গলবার (১৭ মার্) দুপুরে ও সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
গোপ্লাগঞ্জে সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসবে আসেন। স্নান শেষে বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় একটি মোটর সাইকেল সেজুতি বিশ্বাসকে (৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশু মারা যায়। এ ঘটনায় মোটর সাইকেলটি জব্দ করে পুলিশ।
অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মোটর সাইকেলকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়। এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়।
অপরদিকে, একই মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে পারভেজ মোল্যাকে মৃত ঘোষনা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION