সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬.৫৯ পিএম
  • ৩৬৪ Time View
396

কালের খবরঃ

এক হাজার টাকার নব্বইটি জালনোটসহ আব্দুর রহিম ফকির নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের পূবালী ব্যাংক থেকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ খোকন ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানাগেছে ,আজ বৃহস্পতিবার (১২ মার্চ)পূবালী ব্যাংক, মুকসুদপুর শাখায় ওই ব্যক্তি এক হাজার টাকার মোট ৯৩টি নোট একটি হিসাব নম্বরে জমা দিতে আসে। এ সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্দেহ হলে তিনি ভালোভাবে দেখে ওই নোট গুলিকে জাল হিসাবে সনাক্ত করেন। বিষয়টি ক্যাশিয়ার ব্যাংক ব্যবস্থাপককে জানালে, ব্যাংক কর্তৃপক্ষ আব্দুর রহিমকে কৌশলে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন-এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা রেকর্ডের পর আগামীকাল শুক্রবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION