বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫.২২ পিএম
  • ২৫ Time View
36

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে ১টি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১১ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এই বাছুরগুলো বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ। এছাড়া, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ এবং মৎস্যজীবী হেমায়েত মোল্লা বক্তব্য রাখেন।

মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে আমাদের আর বেকার থাকতে হবে না। আমরা এখন এই বাছুর পালন করে সাবলম্বী হতে পারবো।প্রধান অতিথি মোঃ কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মাছ ও শামুক সংরক্ষণের সময় তাঁদের আয় বন্ধ হয়ে না যায়, সেজন্য সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই বকনা বাছুর বিতরণ তারই একটি অংশ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION