বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান
কালের খবরঃ
“দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুন্যের বাংলাদেশ গড়বো”-এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার(১০ মার্চ)জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।এছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)সারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এস এম তারেক সুলতান সহ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা, ফায়ার ম্যান,বিদ্যালয় শিক্ষার্থী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION