কালের খবরঃ
আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। আজ রবিবার (০৮ মার্চ)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রাশাসক আমিত কুমার দেব নাথ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসান লাকী বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। নারীরা আজকাল অনেক এগিয়ে উল্লেখ করে বক্তারা আরো বলেন, নারীরা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন।
Design & Developed By: JM IT SOLUTION