গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে চালক নিহত।
কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে এক নছিমন চালক নিহত হয়েছে। এসময় নছিমনে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়।আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ- টেকেরহাট সড়কে সদর উপজেলার কংশুরে এ দূর্ঘটনা ঘটে।বৌলতলী পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া নছিমনটি দ্রুত গতিতে কংশুর মসজিদ এ
লাকায় মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায়।এ ঘটনায় আহত নসিমনে থাকা দুইজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION