বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর মুকসুদপুর-কাশিয়ানীর জনগণের আশার প্রতিফলন ঘটাতে চাই- এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়ায় রাতের আধারে ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। প্রাণ গেল ১জনের। আহত-১০ গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি । দুই আসামী গ্রেফতার গোপালগঞ্জে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সুবিধা করতে পারবে না- এম পি ডাঃ কে এম বাবর গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.০৩ পিএম
  • ২০ Time View
34

কালের খবরঃ
গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দুটি দল রয়েছে। একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অপরটি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে কোনো পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিষিদ্ধ। তারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। আমি ভোটারদের কাছে গিয়ে বলেছিলাম, আর যাই হোক, এই গোপালগঞ্জের মানুষ কখনোই স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে পারে না। আপনারা মুক্তিযোদ্ধারা সেই কথা রেখেছেন। মুক্তিযোদ্ধাদের পরিবার, সন্তান, আত্মীয়-স্বজনও সেই কথা রেখেছেন। তারা পরাজিত শক্তিকে বর্জন করে জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত ড্যাব নেতা ডাঃ কে. এম বাবর, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান বক্তব্য রাখেন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ ফিরোজ খান।
এমপি সেলিমুজ্জামান মোল্লা আরো বলেন, আজকে বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত ও ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের মতো মুক্তিযোদ্ধাদেও প্রয়োজন। ১৯৭১ সালে নিজের অস্ত্র তুলে ধরে জীবন বিসর্জন দিয়ে আপনারা আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করবেন।
এর আগে মুক্তিযোদ্ধারা এই নবনির্বাচিত তিনজন এমপিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION