মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

মুকসুদপুর-কাশিয়ানীর জনগণের আশার প্রতিফলন ঘটাতে চাই- এমপি সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪২ পিএম
  • ৩০১ Time View
331

মুকসুদপুর প্রতিনিধিঃ
মুকসুদপুর-কাশিয়ানীর জনগণের আশার প্রতিফলন ঘটাতে চান এমপি সেলিমুজ্জামান মোল্লা।গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা বলেছেন, আমাকে জনগণ যেভাবে আশাভরসা দিয়ে ভোট দিয়েছেন, আমি তাদের সেই আশার প্রতিফলন ঘটাতে চাই। জনগণের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখে তাদের প্রতি আমার দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবো। তাদের আস্থা আমি রক্ষা করতে চাই।
এর আগে, আজ বুধবার দুপুরে এমপি সেলিমুজ্জামান মোল্লা মুকসুদপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বলেন, এলাকার নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জনগণ যাতে সাভাবিক, শান্তিপূর্ণ এবং নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।
এছাড়া, এমপি মোল্লা জানান, মুকসুদপুরকে মাদকমুক্ত করার জন্য আমি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো, যাতে আমাদের যুবসমাজ এই অবক্ষয় থেকে রক্ষা পায়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিমুজ্জামান মোল্লা, এবং সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ আশিক কবির। সভায় মুকসুদপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।সভা শেষে, এমপি সেলিমুজ্জামান মোল্লা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION