রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৯ পিএম
  • ২৮৮ Time View
311

কালের খবরঃ

হান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২১ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি-এর অডিটোরিয়মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর প্রধান অতিথি ও পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও শুদ্ধ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ-জমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION