বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘প্রজ্বলিত গোপালগঞ্জের’ উদ্যোগে দরিদ্রদের ইফতার বিতরণ ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুল ছুটি শুরু। চলবে ২৬ মার্চ পর্যন্ত গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগ। সরঞ্জামাদি ক্রয় গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত মুকসুদপুরে পিয়াজের সাথে শত্রুতা। কৃষকের ক্ষতি এমপি জিলানীর নির্দেশে টুঙ্গিপাড়ায় ভ্যানের পৌর টোল আদায় বন্ধ গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে

‘প্রজ্বলিত গোপালগঞ্জের’ উদ্যোগে দরিদ্রদের ইফতার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১১ পিএম
  • ৭৮ Time View
91

কালের খবরঃ
বাবামায়ের কাছ থেকে নেয়া পকেট খরচ বা টিফিনের টাকা বাঁচিয়ে শতাধিক ছিন্নমূল দরিদ্র শ্রমজীবীদের ইফতার খাওয়ানোর কাজ করছে একদল শিক্ষার্থী। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনপ্রজ্বলিত গোপালগঞ্জ’-এর উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়।২০১৮ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ প্রতিবছর রোজার শুরু থেকে শেষ দিন পর্যন্ত হয়ে আসছে, এবছরও তার ব্যতিক্রম নয়

আজ বৃহস্পতিবার, রোজার প্রথম দিনে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ইফতার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে, পরিবার এবং পরিচিতজনদের থেকে সহযোগিতা নিয়ে রোজাদারদের ইফতারি করিয়ে থাকেন। প্রথম দিনে নিজেদের হাতে তৈরী মুগীর মাংস দিয়ে তৈরি খিচুড়ি, খেজুর, এবং সরবত দিয়ে ইফতারি করা হয় ১০০ জন রোজাদারকে

সংগঠনের প্রতিষ্ঠাতা রাজিব মিয়া বলেন, প্রথম রমজান থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়ে। চলে পুরো রমজান মাসজুড়ে। ছিন্নমূল, হতদরিদ্র নিম্নআয়ের খেটে খাওয়া শতাধিক মানুষ প্রতিদিন বিনামূল্যে ইফতারি পেয়ে থাকেন। আমরা নিজেরা রান্না করে ইফতার পরিবেশন করে থাকি। আমরাও ওনাদের সঙ্গে ইফতারী করি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION