শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

মুকসুদপুরে পিয়াজের সাথে শত্রুতা। কৃষকের ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.১৬ পিএম
  • ৫৮ Time View
84

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ষড়যন্ত্র করে পিয়াজের জমিতে পচনশীল ঔষধ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগী পিয়াজ চাষি কৃষকরাসরেজমিনে জানা যায়, পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইমরান ডাক্তার, বসার মিয়া, আজাদ ফকিরসহ কয়েকজন কৃষক মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর পশারগাতী ইউনিয়নের সুরুপী মৌজার প্রায় ১০১৫ একর জমি লিজ নিয়ে পিয়াজ চাষাবাদ করছিলেন। এই জমিতে প্রথমে সুন্দর পিয়াজ চাষ দেখতে পাওয়া গেলেও ১৫২০ দিন আগে রাতে কে বা কারা বিঘা জমিতে পচনশীল ঔষধ প্রয়োগ করে। এর ফলে পিয়াজের গাছ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ ফকিরের ছেলে জাহিদ ফকির পশারগাতী ইউনিয়নের হাকিমপুর গ্রামের হান্নু শেখকের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন

এঘটনার পর মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের পিয়াজের জমি পরিদর্শন করেন। তিনি জানান, পিয়াজ ক্ষেতের পরিস্থিতি দেখে তিনি মনে করছেন, জমিতে প্যারাকুয়েট নামক আগাছা নাশক ঔষধ প্রয়োগ করা হয়েছে। এর ফলে পিয়াজ গাছ শুকিয়ে মারা যাচ্ছে এবং পিয়াজ নষ্ট হয়ে যাবে। এরফলে কৃষকরা অর্থনৈতিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হতে পরেনকৃষি কর্মকর্তা আরও জানান, ক্ষতির পরিমাণ কমাতে কৃষকরা কারবেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, এবং দুইদিন পরপর স্প্রে করলে কিছুটা ক্ষতি কমানো সম্ভব হবে

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি দপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা মোঃ রুহুল আহম্মেদ কুদ্দুস এবং স্থানীয় পিয়াজ চাষীরা। জমির মালিক মতিউর রহমান খান ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সহায়তার দাবি জানিয়েছেন এবং ক্ষতিকর কাজের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION