মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে ডসিরি বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৫৮ পিএম
  • ২১৮ Time View
253

কালরে খবরঃ
বারও গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতঙ্ক সৃষ্টি করতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন জানা যায়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এখন এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে। প্রসঙ্গত, এর আগে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এরও আগে গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যৗল্প কেউকে গ্রেপ্তার বা কোনো কুল-কিনারা পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION