কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মৌজার নিমতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ মঙ্গলবার গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে নিমতলা এলাকায় পাউবো’র জমিতে অবৈধভাবে গড়ে তোলা তিনটি পাকা ইমারত ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ১ একর সরকারী জমি উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া ফেরদৌস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাফিকুল ইসলাম, রাজস্ব সার্ভেয়ার মোঃ জহুরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাকারিয়া ফেরদৌস জানান, আমাদের পাউবোর প্রায় এক একর জমি হরিদাসপুর পশ্চিম পাড়ার নাজমুল শেখ, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ মাসুদ শেখ অবৈধভাবে দখল করে বড় ধরনের পাকা ইমারত নির্মাণ করেছিল। বিষয়টি পাউবো জানতে পেরে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গত ডিসেম্বরে লিখিত নোটিশ পাঠানো হয়েছিল। তবে অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এগুলো গুড়িয়ে দিয়েছি।
Design & Developed By: JM IT SOLUTION