বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৩৩ পিএম
  • ২৬২ Time View
289

কালের খবরঃ

গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে   আটক করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা খেকে থগাঁজাসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলো,বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার। র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‌্যাব-৬ এর একটি দল। এ সময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।র‌্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION