সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ২.০৩ পিএম
  • ২০০ Time View
231

কালের খবরঃ
বম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি শুরু করে বিক্ষোভ করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবী আদায় কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সামান্য বেতন দিয়ে পরিবার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION