মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন

বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে – সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬.১১ পিএম
  • ২৬২ Time View
148

কালের খবরঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া, রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল, ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা করা হবে।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর বিএনপি কার্যালয়ে পৌর মহিলা দলের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী নির্বাচনে এ দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করবে। ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটি পবিত্র আমানত। এই এক ভোটই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর মুকসুদপুর-কাশিয়ানী কীভাবে চলবে। আগামী নির্বাচনে সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজে ভোট দেবেন এবং অন্যদেরও ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত করবেন।

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রসঙ্গে সেলিমুজ্জামান সেলিম বলেন, বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠনসহ নারীদের কর্মসংস্থানের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন।

বর্তমান ও বিগত নির্বাচনের প্রসঙ্গে সমালোচনা করে তিনি আরও বলেন, ২০১৪ সালে কোনো নির্বাচনই হয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে এবং ২০২৪ সালে একটি সাজানো-গোছানো নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সব প্রার্থীই ছিল একটি বিশেষ দলের।

মুকসুদপুর পৌর মহিলাদলের সভানেত্রী নিশাত জাহানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ পৌর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION