বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের পিতার অষ্টম মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫.১৬ পিএম
  • ৪৬৭ Time View
228

কালের খবরঃ

গোপালগঞ্জে এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়-এর পিতা মরহুম আবুল বসার ওরফে বসন মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের এস এম মেটাল কারখানা প্রাঙ্গণে এ স্মৃতিচারণ সভায় যোগ দেন দেশের বিভিন্ন জেলার    বিশিষ্ট শিল্পপতি, চীন ও বাংলাদেশের ব্যবসায়ী, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

এমএস মেটালের পরিচালক ও সিইও লে. কর্নেল (অব.) এনামুল আরিফ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএস মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. মনিরা খাতুন।

তিনি তার বক্তব্যে বলেন, নিরভৃত এই পল্লীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ আগামীতে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে এই কারখানা পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে নাজমুল হক সৌকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION