বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের তিনটি আসনই তারেক রহমানকে উপহার দিতে চাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১.০৬ পিএম
  • ২৮৫ Time View
40

কালের খবরঃ

গোপালগঞ্জ-০২ আসনের বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. বাবর বলেন, সাধারণ ভোটাররা তাকে কাছে টেনে নিচ্ছেন। এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন এবং সাধারণ মানুষ আমাদের পাশে থাকলে আমরা খুব সহজেই এই তিনটি আসন থেকে জয়লাভ করতে পারব। নির্বাচনী সভা-সমাবেশ কাভার করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আমি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি।

এ মতবিনিময় সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম তৌফিক, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION