রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

টুঙ্গিপাড়ায় দুই দিনে দুই যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫.৪৯ পিএম
  • ২৮৩ Time View
158

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই দিনে দুই যুব মহিলালীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার ও শনিবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী এবং একই কমিটির সহ-সভাপতি পারভীন আক্তার (পারুল)। জোনাকীকে শনিবার ও পারুলকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্তে তাদের দুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।  আজ রবিবার দুপুরে পারুল ও শনিবার দুপুরে জোনাকীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লিফলেট বিতরণ বন্ধ করতে বলার পর পুলিশ সদস্যদের সাথে বাকবিতণ্ডা বাধে। তখন আওয়ামী লীগ কর্মীরা সন্দেহভাজন সাফায়েত গাজী নামক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে।এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION