শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে বিরত থাকতে সেলিমুজ্জামান সেলিমের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২.৪৭ পিএম
  • ২৭২ Time View
143

কালের খবরঃ

গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম। যিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। গত ৩ নভেম্বর, সোমবার দলীয় মনোনয়ন পাওয়ার পর, সেলিমুজ্জামান সেলিম তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। তবে, আনন্দ উদযাপন কিংবা মিষ্টি বিতরণের মতো কোনো অনুষ্ঠান করতে তিনি স্থানীয় দলের নেতাদের নিষেধ করেন। গোপালগঞ্জ-১ আসনের বিএনপির নেতাদের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি তাদেরকে এই ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকতে নির্দেশ দেন। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সেলিমুজ্জামান সেলিম গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য এবং দেশের জনগণের জন্য অনেক কষ্ট ও ত্যাগ করেছি, এবং আজ আমরা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি নিজেকে এলাকার মানুষের উন্নয়নে সম্পূর্ণরূপে নিবেদিত রাখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION