শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

শেখ হাসিনার পক্ষ থেকে কেউকে ক্ষমতা দেয়া হয়নি সাহায্য চাইতে – শ.ম রেজাউল করিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ২.৪৫ পিএম
  • ৫১০ Time View
135

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে ক্ষমতা দেয়া হয়নি, দায়িত্বও দেয়া হয়নি- পৃথিবির অন্য কোন দেশের কাছ থেকে কোন সাহায্য নিতে। আওয়ামী লীগ হচ্ছে স্বদেশ নির্ভর দল, আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি দেশের মানুষ।শনিবার (২০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতাদের ব্যাখ্যা চাওয়া নিয়ে মন্ত্রী আরো বলেন, যারা ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময় আমেরিকার কাছে ধরনা দিয়েছেন, অন্যান্য দেশে ধরনা দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকে ধরনা দিয়েছেন। যদি পররাষ্ট্র মন্ত্রী কিছু বলে থাকেন,তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা কোন ভাবেই আওয়ামী লীগের বক্তব্য নয়।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ জয় বাংলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION