মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

টুঙ্গিপাড়ায় পৌরসভার ঘোলা পানি নিয়ে পাল্টা পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫.৩৬ পিএম
  • ১৮৫ Time View
8

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌরসভার সরবরাহকৃত পানিতে ঘোলা ও ময়লা মিশ্রণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। গত শনিবার (২৫ অক্টোবর) সকালে পৌর এলাকার সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

পৌর এলাকার পানি গ্রাহক ফেমাস রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী তার ব্যক্তিগত আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় পৌরসভার লাইনের পানি সম্পূর্ণ ঘোলা অবস্থায় বালতিতে পড়ছে। তিনি পোস্টে লেখেন, এটা আজকের দৃশ্য। এটা মাঝে মধ্যেই হয়। কতজন এলো গেলো, পৌরবাসী ঠিকমতো পানির সুবিধাটা পেলো না।

ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নানান রসাত্মক ও ক্ষোভপূর্ণ মন্তব্যে ভরে ওঠে পোস্টের কমেন্ট বক্স। এক ব্যবহারকারী রসিকতা করে লেখেন, ভাই, দুধ চা হলে বিক্রি শুরু করে দেন। আরেকজন লিখেছেন, আমার বাড়িতে তো তাও আসে না। শুধু শুধু ৩০০ টাকা বিল দেই কেন?

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর টুঙ্গিপাড়া পৌরসভার পানি শাখার কম্পিউটার অপারেটর সাইফুজ্জামান আরিফ তার নিজস্ব ফেসবুক আইডিতে পাল্টা পোস্ট দেন। তিনি লেখেন,

টুঙ্গিপাড়া পৌরসভার টুঙ্গিপাড়া, পাঁচ কাহানিয়া, কেড়াইলকোপা ও সরদারপাড়া এলাকায় পাইপ লাইন ওয়াশ করার কারণে সাময়িকভাবে ঘোলা পানি যাচ্ছে। এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি।

এ বিষয়ে ফেমাস রহমান বলেন, টুঙ্গিপাড়া পৌরসভায় অনেক মেয়র ও প্রশাসক এলো গেলো, কিন্তু পৌরবাসীর পানির কষ্ট দূর হলো না। এখনো মানুষ ঘোলা পানি ব্যবহার করতে বাধ্য। তিনি দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।

পানি শাখার কম্পিউটার অপারেটর সাইফুজ্জামান আরিফ আরও বলেন, নতুন সংযোগ লাইনের পরিষ্কারের কাজ চলমান। তাই কিছু এলাকায় সাময়িকভাবে ঘোলা পানি আসছে।

তবে এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান জানান, ভিডিও ভাইরালের বিষয়টি আমি জানি না। তবে কেউ দীর্ঘদিন লাইন ব্যবহার না করলে মাঝে মাঝে এমন ঘোলা পানি আসতে পারে।

পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সমস্যা চললেও এর কোনো স্থায়ী সমাধান নেই। অনেকেই বলেন, অভিযোগ জানানো হলেও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

স্থানীয়দের দাবি, পৌরসভা যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পানি সরবরাহের মান নিশ্চিত করে, যাতে পৌরবাসীকে আর ঘোলা পানি ব্যবহার করতে না হয়, সে বিষয়ে দ্রু পদক্ষেপ নেয়া উচিৎ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION