বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১২.১৭ পিএম
  • ৫৯৩ Time View
424

কালের খবরঃ

সারা দেশের মতো গোপালগঞ্জেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী। জেলা সিভিল সার্জন অফিস এই টিকাদান কর্মসূচীর আয়োজন করে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়।

১২ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে জেলায় মোট ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION