সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুকসুদপুরে ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২.৩৭ পিএম
  • ৩৫০ Time View
144

  মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের আয়োজনে মুকসুদপুর ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য আবু তালিব ফরাজী মানববন্ধনটি সঞ্চালনা করেন, এবং এসময় বক্তব্য রাখেন হুসাইন আহমেদ রিদয়, খালিদ মল্লিক ও মোঃ মুবিন হোসেন। বক্তারা ৪ দফা দাবী তুলে ধরে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। এছাড়া, তারা দাবি করেন, দেশের সব অঞ্চলে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরও বলেন, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সরকারের মাধ্যমে জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দেনা-পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে। তারা অভিযোগ করেন যে, কিছু ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তি নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION