সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

গোপালগঞ্জ রোভার স্কাউটের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার অতিক্রম শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১.০৫ এএম
  • ২২৫ Time View
66

কালের খবরঃ
গোপালগঞ্জ রোভার স্কাউটের চার সদস্য আজ পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করার অভিযান শুরু করেছে। ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপের আওতাধীন এই পরিভ্রমণটি অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার (৫ অক্টোবর) সকাল ৮টায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান পরিভ্রমণকারী রোভার সদস্যদের যাত্রা শুরু করান। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারেক সুলতান, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মাসুদুর রহমান, জেলা সমবায় সমিতির সহসভাপতি শেখ মাসুদুর রহমানসহ জেলা রোভারদের সদস্যবৃন্দ।
এই দলটি জেলা সদর থেকে কাশিয়ানী উপজেলা হয়ে নড়াইল, যশোর এবং খুলনা পর্যন্ত পায়ে হেঁটে চলবে। তাদের উদ্দেশ্য শুধু কিলোমিটার পাড়ি দেওয়া নয়, বরং পথে প্রান্তরে জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া।
এই অভিযানে তারা বাল্যবিবাহের কুফল, মাদকদ্রব্যের বিরুদ্ধে সচেতনতা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং ট্রাফিক আইন মানার গুরুত্ব তুলে ধরবে। পথিমধ্যে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং লোকসমাগমের জায়গায় তারা পৌঁছাবে এবং সেখানে জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করবে।দলের নেতৃত্বে আছেন গোপালগঞ্জ সরকারি কলেজের ছাত্র আশরাফুল আলম, যিনি রোভার স্কাউটের সদস্য।
এই দীর্ঘ পথপরিক্রমার সমাপ্তি ঘটবে আগামী ১০ অক্টোবর, খুলনার ফুলতলা বি.এম কলেজ চত্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION