রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩৪ পিএম
  • ৪৪৭ Time View
225

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রমজান চৌরখুলী গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে ও স্থানীয় ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার কিরাত বিভাগের ছাত্র।

জানাগেছে, বৃহস্পতিবার  সকালে রমজানের চাচা আশিক মোল্লা জানালা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রমজানকে দেখতে পায়ে চিৎকার দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে ঘর থেকে রমজানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রমজান মাদ্রাসায় যেতে চাইতো না। তার পরেও পরিবার তাকে জোর করে মাদ্রাসায় পাঠাতো।এ ছাড়া গত কয়েক দিন ধরে রমজান তার মায়ের কাছে স্কেটিং জুতা কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল।এই নিয়ে সকালে দু‘জনের মাঝে মনোমালিন্য হয়।এই জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করতে পারে।

তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ   করেছি। পরিবার ও এলাকাবাসীর দাবীর মুখে  উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION